রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ১০:০০ এএম

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

ফাইল ফটো

রাঙামাটির মানিকছড়ি এলাকায় একটি যাত্রীবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোর সোয়া ৫টার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ভালেদি এলাকার ললিত চন্দ্র চাকমার ছেলে শান্তি রঞ্জন চাকমা (৬০), শহরের আমানতবাগের মৃত পরাশ্বর চাকমার মেয়ে শান্তনা চাকমা (৩৮) ও নানিয়ারচর উপজেলার কৃষ্ণমাছড়া এলাকার রূপন্ত চাকমার স্ত্রী মেঘ রাণী চাকমা (৫৬)। 

আহতরা হলেন, পিটিআই এলাকার জীতেন্দ্র চাকমার ছেলে সুমন চাকমা (৪৫), নানিয়ারচর উপজেলার ঘীলাছড়ির অক্যেথামা চাকমার মেয়ে সোভা চাকমা (৫০) ও বিনন্দ চাকমার ছেলে পিকআপ ড্রাইভার জ্যোতি বিকাশ চাকমা (৫০)। গুরুতর আহত শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

পুলিশ, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে, রোববার সকাল আনুমানিক সোয়া ৫টার সময় রাঙামাটি থেকে কুতুকছড়ির সাপ্তাহিক হাটে পিকআপ যোগে যাওয়ার পথে গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।  

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সওকত আকবর খান জানায়, হাসপাতালে আনার আগেই তিনজন নিহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্য ২ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছে।

সিয়াম সরিষা
Link copied!