আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার: তালিকা করছে সাইবার ইউনিট

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬, ০৯:১৩ পিএম

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার: তালিকা করছে সাইবার ইউনিট

ফাইল ফটো

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারকারী বিভিন্ন ফেসবুক পেজ ও আইডির তালিকা তৈরির কাজ শুরু করেছে সাইবার ইউনিট।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট, ভিডিও ও মন্তব্য পর্যবেক্ষণের মাধ্যমে সন্দেহভাজন ফেসবুক পেজ ও আইডি শনাক্ত করা হচ্ছে। একই সঙ্গে এসব কনটেন্টের উৎস, পরিচালনাকারী ব্যক্তি এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সূত্র আরও জানায়, গত এক সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাইবার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে মিথ্যা, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি কিংবা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

তবে কোনো ফেসবুক পেজ বা আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই ও তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Link copied!