বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরের পূবাইলের ৪২ নম্বর ওয়ার্ডে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী কাজী আবুবকর সিদ্দিক। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তিনি এলাকায় নিজের জনসম্পৃক্ততা আরও জোরদার করছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পূবাইলের বিভিন্ন এলাকায় শুভেচ্ছা ব্যানার, মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ায় আলোচনায় এসেছেন কাজী আবুবকর সিদ্দিক। স্থানীয়দের অনেকের মতে, দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকা ও মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার কারণে এলাকায় তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান,এলাকার রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন—এমন একজন জনপ্রতিনিধির প্রত্যাশা রয়েছে তাদের।স্থানীয় একাধিক বাসিন্দা বলেন,“জনগণের সঙ্গে যিনি নিয়মিত যোগাযোগ রাখেন এবং বিপদে-আপদে পাশে থাকেন, আমরা এমন প্রতিনিধিকেই গুরুত্ব দিতে চাই।”
কাজী আবুবকর সিদ্দিক বিএনপির পূবাইল থানা কমিটির সাবেক আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন বলে স্থানীয়রা জানান।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় কাজী আবুবকর সিদ্দিক বলেন,“আমি সবসময় জনগণের মানুষ হয়ে থাকতে চাই। ৪২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিত করা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য।
তিনি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৪২ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এর মধ্যে কাজী আবুবকর সিদ্দিকের গণসংযোগ ও জনসম্পৃক্ততা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন :