কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত নির্মাণ কাজ ৮ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
আইনজীবী জানান, আদালতের রায় অমান্য করে বালিয়াড়িতে নির্মাণ কাজ করার কারণে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ নষ্ট হচ্ছে। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া সমুদ্র সৈকতের ৩০০ মিটার পর্যন্ত কোনো ধরনের নির্মাণ কাজ আইন অনুযায়ী নিষিদ্ধ।

আপনার মতামত লিখুন :