ফেনীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৫ পিএম

ফেনীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

ফাইল ফটো

রাকিব হোসেন : ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন কর্মরত সাংবাদিকরা।

সাংবাদিকরা ফেনীর উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!