ছাত্রদল থেকে উঠে আসা মোঃ জাহাঙ্গীর আলম ভুট্টো চকরিয়া পৌরসভার মেয়র পদে প্রার্থী

মোঃ আলমগীর হোসেন রানা , চকরিয়া উপজেলা, কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৩ পিএম

ছাত্রদল থেকে উঠে আসা মোঃ জাহাঙ্গীর আলম ভুট্টো চকরিয়া পৌরসভার মেয়র পদে প্রার্থী

ফাইল ফটো

তৃণমূল থেকে উঠে আসা রাজপথের পরীক্ষিত নেতা, চকরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম ভুট্টো আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। পৌরবাসীকে নাগরিক সুসংবাদ উপহার দিতে এবং সর্বস্তরের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

রাজনীতির দীর্ঘ পরিক্রমায় জাহাঙ্গীর আলম ভুট্টো চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, চকরিয়া পৌরসভা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "চকরিয়া পৌরসভার নাগরিকরা দীর্ঘদিন ধরে বহু মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে পৌরবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী উপহার দেওয়া। যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে প্রতিটি ড্রেন ও চলাচলের রাস্তা পরিকল্পিতভাবে নির্মাণ করা হবে। তিনি আরও যোগ করেন, "পৌরসভার স্বাস্থ্য, আলোকায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও পৌরসভার সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমি সার্বক্ষণিক তাদের পাশে থাকতে চাই।"

স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে পৌরজুড়ে জাহাঙ্গীর আলম ভুট্টোর একটি শক্তিশালী জনভিত্তি ও জনপ্রিয়তা তৈরি হয়েছে। প্রার্থী হওয়ার এই ঘোষণার পর পৌরসভার ওয়ার্ডগুলোতে সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনা দেখা গেছে।

সিয়াম সরিষা
Link copied!