সাংবাদিকদের সুরক্ষায় মানিকগঞ্জে ২১ সদস্যের ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’ গঠন

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ এএম

সাংবাদিকদের সুরক্ষায় মানিকগঞ্জে ২১ সদস্যের ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’ গঠন

ফাইল ফটো

সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর ২১ সদস্যের এক বছর মেয়াদি মানিকগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান খাইরুল আলম রফিক ও মহাসচিব খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি *শাহীন তারেক সভাপতি এবং দৈনিক প্রতিদিনের কাগজের মাল্টিমিডিয়া প্রতিনিধি মোঃ আল আমিন রোহেল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া সেল প্রধানের দায়িত্ব পেয়েছেন এ এস এম সাইফুল্লাহ এবং আইন উপদেষ্টা হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আজিজুল হক অপু ও অ্যাডভোকেট রাকিবুল ইসলাম মিনহাজ।

কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন:

* সহ-সভাপতি:সাইদুল আমিন আলমগীর, আবুল বাশার আব্বাসী, মোঃ সালমান খান ও আকমল হোসেন।

* যুগ্ম সাধারণ সম্পাদক: মমিনুর রহমান সালেহী ও সুজন মোল্লা।

* সাংগঠনিক সম্পাদক:মোঃ আল আমিন (গ্রিন টিভি)।

* সহ-সাংগঠনিক সম্পাদক: ফরিদ হোসেন।

* প্রচার সম্পাদক: মুহসিনুর রহমান মাতৃক।

* সহ-প্রচার সম্পাদক: জুবায়ের আনসারী।

* অর্থ সম্পাদক: এস এম হাবিবুল্লাহ।

* দপ্তর সম্পাদক:ফারুক হোসেন ।

* ক্রীড়া সম্পাদক: হাসান শিকদার।

* কার্যনির্বাহী সদস্য: ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, জয়-ই-আকাশ, মির্জা সেলিমুজ্জামান, মোঃ সেলিম মিয়া, মোঃ শফিকুল ইসলাম  ও খন্দকার মিজান।

কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, সত্য ও নির্ভীক সাংবাদিকতার পক্ষে থেকে স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের আইনি সহায়তা, পেশাগত সুরক্ষা এবং সংগঠনকে গতিশীল রাখতে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।

Link copied!