জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী (সেবা দিবস) উপলক্ষে জয়পুরহাট ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি পালন করেছে। রোববার জয়পুরহাট শহরের বাবুপাড়া এলাকায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতাল চত্বরে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষাসহ এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সহসভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুলের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এস এম সামস মতিন, ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডা. শেখ মামুন ইসহাক এবং জেলা ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী সদস্য দেওয়ান বদিউজ্জামান প্রমুখ। বক্তারা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। দিবসটি উপলক্ষে দরিদ্র ও অসহায় দুই শতাধিক নারী-পুরুষের বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা করা হয়।

আপনার মতামত লিখুন :