পঞ্চগড়ের টুনিরহাট ঘটবর দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী রহিমের মেয়ে সুইটি (১৫) কে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে অন্তঃসত্ত্বা করার অভিযোগে, একই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বুলেট পুত্র আখিনূর(১৯) এখন কারাগারে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে।এজাহারে সূত্রে জানা যায়, মাদ্রাসায় যাওয়া আসার পথে অপ্রাপ্ত দু'জনের মধ্যে এমন বিবাহ বহিঃর্ভূত অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে উঠে।
বিষয়টি জানাজানির এক পর্যায়ে কেকুপাড়ার সুইটির ভাই শাহীনুর ইসলাম বাদী হয়ে কদমতলীর আখিনূরের বিরুদ্ধে তার নাবালিকা বোনকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে ২ বছর যাবৎ উত্যক্ত করে সফল হয়ে পরবর্তীতে একাধিকবার ধর্ষণ করে আসছে এবং বোনের শারীরিক গঠন অস্বাভাবিক হওয়ায় গত ৫ সেপ্টেম্বর, ২০২৬ আল্ট্রাসনোগ্রাম করে দেখা যায় ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা সুইটি এমন অভিযোগের ভিত্তিতে গত ৬ সেপ্টেম্বর রাতে আটক করে পুলিশ। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান মুঠোফোনে জানান, 'অভিযোগের ভিত্তিতে আমরা তিন ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি এবং ডাক্তারি পরীক্ষা-নীরিক্ষা এবং পুলিশিং চলমান রয়েছে।'

আপনার মতামত লিখুন :