জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাহাদুল ইসলাম সাজু , জয়পুরহাট জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৬ পিএম

জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাক্ষরতার প্রসার, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘শিক্ষা, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. গোলজার হোসেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সাক্ষরতার হার বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

Link copied!