শ্যামনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন: সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক রিপন

এস কে সিরাজ , শ্যামনগর,সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৮ পিএম

শ্যামনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন: সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক রিপন

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শ্যামনগর উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মাহমুদুল হক ও যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বাবলু সাত সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে হাবিব হোসেন সেলিমকে সভাপতি এবং রিপন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. শামীম হোসেন, সহ-সভাপতি মো. কামরুজ্জামান টুকু, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক খালিদ হাসান পলাশ এবং সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম। অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের শ্যামনগর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!