সোনারগাঁয়ে অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ অভিযান পরিচালনা করেছে সোনারগাঁ থানা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোট ৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছেঅভিযানকালে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ৪ জন, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ জন, মাদকসেবী ১৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন: মাদক মামলায় (৪ জন): আবু সাঈদ (২৮), আঃ কাদির (৪১), মোছাঃ আছিয়া (৫৫) ও কাউসার (৪০)।
পরোয়ানাভুক্ত আসামি (৭ জন): মো. মোফাজ্জল মিয়া, মো. নুর হোসেন, মো. রুহুল আমিন, মো. সুলতান মিয়া, সাব্বির হোসেন (১৯), আলামিন ও মোহাম্মদ আলী। মাদকসেবী (১৮ জন): তানভির হোসেন (২৪), ফাহিম (১৯), মো. সাকিব খান (২৪), মো. মমিন মিয়া (৩২), মো. আরিফুল ইসলাম (১৯), কামাল হোসেন (৪২), মো. সবুজ (৩১), মো. রিপন (২৬), মো. সাগর (৩২), মো. নুর মোহাম্মদ (৪৬), মো. আউয়াল (৪০), মো. রকি হোসেন (৩১), শ্রী মহাদেব চন্দ্র দাস (২৯), মো. অহিদ (২৯), মো. কাউসার (২৩), মো. কামাল (২৫), মো. সাগর (২৫) ও মো. আব্দুল লতিফ (৪৫)।
১৫১ ধারায় (১ জন): মো. আরাফাত (১৯)। গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।আইনশৃঙ্খলার বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক, পিপিএম বলেন, "সোনারগাঁয়ে মাদক, সন্ত্রাস ও কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ঠাঁই হবে না। মাদকের সাথে জড়িত কারবারি কিংবা সেবনকারী কেউ ছাড় পাবে না। সোনারগাঁকে সম্পূর্ণ মাদকমুক্ত এবং নাগরিকদের জন্য নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের এই বিশেষ অভিযান শুরু হয়েছে। অপরাধীদের শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।"

আপনার মতামত লিখুন :