মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট করার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন একই গ্রামের ময়নাল হকের ছেলে মুজিবুর রহমান (৪৫)। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :