সখীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

ইলিয়াস কাশেম , সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৮ পিএম

সখীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন। তিনি বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অজ্ঞাতপরিচয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর এখলাস হায়দার সরোয়ার, পৌর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মজনু এবং যুবলীগ নেতা আবদুর রাজ্জাক। জানা যায়, রবিবার বিকেলে সখীপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দাড়িয়াপুর এলাকায় মাথায় ক্যাপ ও মুখে কাপড় বেঁধে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলের ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সিয়াম সরিষা
Link copied!