টাঙ্গাইলে অনলাইন জুয়ার এজেন্ট ও অর্থ পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

ইলিয়াস কাশেম , সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৯ পিএম

টাঙ্গাইলে অনলাইন জুয়ার এজেন্ট ও অর্থ পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

অনলাইন জুয়ার এজেন্ট সিম সরবরাহ ও জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ বিদেশে পাচারের অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার নূর সাফায়েত ইপ্তি (২৪) ও শামীম (২৯) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার রাতে সখীপুরের জেলখানা মোড় ও কালমেঘা এলাকায় অভিযান চালিয়ে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল তাদের গ্রেফতার করে।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, ইপ্তি ও শামীম তাদের নিজেদের নামে নিবন্ধিত এজেন্ট সিম অনলাইন বেটিং সাইটে ব্যবহারের জন্য সরবরাহের সঙ্গে জড়িত। এছাড়া এসব সিমের মাধ্যমে অনলাইন জুয়ার লেনদেন পরিচালনা এবং সংশ্লিষ্ট অর্থ বিদেশে পাচারের অভিযোগও তদন্তে উঠে এসেছে। সোমবার সিআইডির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!