পিরোজপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে রাজমিস্ত্রির মৃত্যু

মারুফ পারভেজ , নেছারাবাদ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৪ পিএম

পিরোজপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে রাজমিস্ত্রির মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মনির শেখ (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির শেখ নাজিরপুর উপজেলার ৯ নম্বর কলারদোয়ানিয়া ইউনিয়নের ফলনী গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মনির শেখ রাজাবাড়ি গ্রামের বেপারি বাড়িতে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন। কিছু সময় পর তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্যাংকের ভেতরে অক্সিজেনের স্বল্পতা কিংবা বিষাক্ত গ্যাসের কারণে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়দের ধারণা।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিয়াম সরিষা
Link copied!