নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ তিনজন আটক

আব্দুল্লাহ আল মামুন , নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পিএম

নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ তিনজন আটক

নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ৫৫০ লিটার চোলাইমদ ও মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাদাপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত খয়রুল্লাহর ছেলে মো. তাজিমুদ্দীন (৩৮), শ্যামপুর খড়িবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. হাফিজুর রহমান (৫৬) এবং শ্যামপুর গ্রামের সম্রাটের ছেলে শ্রী রনজিত (৪২)। পুলিশের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে চোলাইমদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সিয়াম সরিষা
Link copied!