খিলক্ষেত যুবদলের নেতৃত্বের আলোচনায় সৈয়দ আহম্মদ বাবুল, তৃণমূলে জোরালো সমর্থন

একেএম রুহুল আমিন স্বপন , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৬ এএম

খিলক্ষেত যুবদলের নেতৃত্বের আলোচনায় সৈয়দ আহম্মদ বাবুল, তৃণমূলে জোরালো সমর্থন

ফাইল ফটো

ঢাকা মহানগর উত্তর আওতাধীন খিলক্ষেত থানা যুবদলের সাবেক বিপ্লবী সহ-সভাপতি সৈয়দ আহমদ (বাবলু) ভাইকে খিলক্ষেত থানা যুবদলের সাধারণ সম্পাদক পদে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীদের অধিকাংশ।

দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা সৈয়দ আহমদ (বাবলু) সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা, সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ রক্ষার কারণে তিনি নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

 

তৃণমূলের প্রত্যাশা, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সৈয়দ আহমদ (বাবলু)-কে খিলক্ষেত থানা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হলে তিনি সংগঠনের জন্য কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এ বিষয়ে নেতাকর্মীরা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি সৈয়দ আহমদ (বাবলু)-এর সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ ও ভূমিকা বিবেচনা করে তাকে খিলক্ষেত থানা যুবদলের সাধারণ সম্পাদক পদে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন।

সিয়াম সরিষা
Link copied!