কর্ণফুলীতে এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ পিএম

কর্ণফুলীতে এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কমিটি গঠন

ফাইল ফটো

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলীর এ জে চৌধুরী বহুমুখী (কৃষি) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মর্জিনা আকতার মর্জুর সঞ্চালনায় চট্টগ্রামের মেহেদীবাগস্থ হোয়াইট ইন কনফারেন্স হলে সংগঠনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হামিদ, জসিম উদ্দিন চৌধুরী, এন এম হোসাইন আকবর চৌধুরী, আব্দুল হালিম, রেজাউল করিম, আবু তৈয়ব কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার হাসমত আলী, বদিউল আলম, ওসমান হোসাইন, মাহতাব উদ্দিন দিদার, আবুল বশর ছোটন ও ইমতিয়াজ জাবেদসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সভায় সংগঠনের পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মর্জিনা আকতার মর্জুর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে মোহাম্মদ আবু তৈয়ব কন্ট্রাক্টরকে আহ্বায়ক এবং সাংবাদিক মোহাম্মদ ওসমান হোসাইনকে সদস্যসচিব করা হয়েছে। চার যুগ্ম আহ্বায়ক হলেন—এন এম হোসাইন আকবর চৌধুরী, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ মাহতাব উদ্দিন দিদার। আশফাক উদ্দিন হিরোকে যুগ্ম সদস্যসচিব এবং মোহাম্মদ বদিউল আলমকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ ইলিয়াস (ভূমি), মো. আবুল বশর ছোটন ও ইমতিয়াজ জাবেদ।নবগঠিত আহ্বায়ক কমিটি প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠিত ও সম্পৃক্তকরণ, সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন, নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন এবং আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্মিলনী ও মিলনমেলার আয়োজনসহ বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে এডহক উপদেষ্টা পরিষদের পরামর্শ ও সহযোগিতায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সিয়াম সরিষা
Link copied!