রংপুরের পীরগঞ্জ উপজেলার ৩নং বড়দরগাহ্ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা ইউনিয়নবাসীর সেবা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান, বিচারিক সেবা প্রদান ও ইউনিয়নের উন্নয়নমূলক কার্যক্রমে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ইউনিয়ন পরিষদে প্রতিদিন নানা সমস্যা নিয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অভিযোগকারী ও প্রতিপক্ষকে যথাযথভাবে উপস্থিত করে উভয় পক্ষের বক্তব্য শোনা এবং প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত পর্যালোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলার নেতৃত্বে ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গ্রাম আদালতে বিচারপ্রার্থী মানুষের আবেদন গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়। নির্ধারিত আইন ও বিধিবিধান অনুসরণ করে সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এ ছাড়া ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, পরিষদে বিভিন্ন সমস্যা নিয়ে গেলে চেয়ারম্যানের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যায়। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। তাঁরা ইউনিয়ন পরিষদের সেবার মান আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন। চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা বলেন, “ইউনিয়নবাসীর সেবা করাই আমার মূল লক্ষ্য। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই পরিষদ থেকে প্রয়োজনীয় সেবা পান এবং স্থানীয় বিরোধগুলো আইন অনুযায়ী নিষ্পত্তির সুযোগ পান, সে বিষয়ে আমি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।” তিনি আরও বলেন, ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :