মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে মাংসের দোকানে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে আরিচা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।
অভিযানে মৃত ওসমান খন্দকারের ছেলে মো. রেজাউল করিমকে ১০ হাজার টাকা, মো. লিটনের ছেলে মিরাজকে ১০ হাজার টাকা এবং চাঁন মিয়ার ছেলে কাউসারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার শিকার তিন ব্যবসায়ীর বাড়ি উপজেলার শিবালয় নতুনপাড়া গ্রামে। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :