ঢাকার ধামরাইয়ে মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আন্তঃশ্রেণি ফুটবল ফাইনাল খেলা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. মোশারফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জয়নাল আবেদীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, সুতিপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাসেদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সানোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, কুশুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তমিজ উদ্দিন, বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন, ধলকুন্ড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউসুফ মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজিম উদ্দীন, ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল বারেক ঠান্ডু, ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবু তাহের এবং বিএনপি নেতা শাকিল আহমেদ রাসেল, মো. লাবু মিয়া ও সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আন্তঃশ্রেণি ফুটবল ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্যের জন্য বার্ষিক পুরস্কার প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শৃঙ্খলাবোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন :