আঞ্জুমানে তৌহিদ বতোফায়লে রশিদ পরিচালিত বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-হারুনী ইসলামী কমপ্লেক্সের আওতাধীন গাউছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে। দাগনভূঞা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অভিরামপুরে অবস্থিত মাদ্রাসার নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা ও মাহফিলে নূরানী অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা ক্বাজী মো. আবু তাহের আল-হারুনীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাওলানা মো. আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন ও আল-হারুনী রিসার্চ একাডেমির চেয়ারম্যান হযরতুল আল্লামা মুফতি আজম পীরে তরিকত ক্বাজী সৈয়দ বোরহানউদ্দিন মো. শফিউল বশর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে তৌহিদ বতোফায়লে রশিদ হারুয়ালছড়ি দরবার শরীফের সাধারণ সম্পাদক ক্বাজী সৈয়দ মোহাম্মদ মামুনুর রশিদ, করমুল্লাপুর আমিনুল উলুম কাদেরীয়া আহমদিয়া সুন্নীয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার ক্বারী মাওলানা আব্দুল মালেক এবং মাদ্রাসার ভূমিদাতা আলহাজ মো. এনামুল হক। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা তৌহিদুল আনোয়ার মোহাম্মদ আব্দুল হাই, হাফেজ মাওলানা মো. ওমর ফারুক, মাওলানা মোহাম্মদ পেয়ারুল ইসলাম আল-হারুনী ও মাওলানা শায়ের মোহাম্মদ ফাহিম। অনুষ্ঠানে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, উম্মতের প্রতি তাঁর ভালোবাসা এবং সমগ্র মানবজাতির জন্য তাঁর আদর্শ ও শিক্ষার ওপর আলোকপাত করেন। বক্তারা নতুন প্রজন্মকে মহানবী (সা.)-এর জীবনদর্শন সম্পর্কে জ্ঞান অর্জন এবং তা নিজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওলানা আবু আলম সিদ্দিকী, মাওলানা ক্বারী মো. জহির উদ্দিন, মাওলানা মো. মোবারক হোসেন, মাস্টার মো. এনামুল হক, শিক্ষক পারভিন, নুরজাহান, মারজানসহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ইউসুফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন মুন্সী, সিনিয়র সদস্য মো. আবুল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রধান অতিথি মোনাজাত পরিচালনা করেন। সবশেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :