ফরিদপুরের সালথায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ফ্যামিলি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নানা স্বাদের খাবারের আয়োজন নিয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সালথা বাইপাস সড়কে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। লাল ফিতা কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। উদ্বোধন শেষে তিনি নতুন এ প্রতিষ্ঠানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি সাহিন মাতুব্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ।
এ ছাড়া অনুষ্ঠানে যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে রেস্টুরেন্ট প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন এ প্রতিষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে আগ্রহ ও উচ্ছ্বাস। স্থানীয়দের মতে, সালথা বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ এ স্থানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই রেস্টুরেন্টটি চালু হওয়ায় পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হলো। পাশাপাশি বাইপাস সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এখানে খাবার ও আড্ডার সুযোগ পাবেন।

আপনার মতামত লিখুন :