মানবাধিকার প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর অবদান শীর্ষক আলোচনা সভা

জামাল উদ্দিন , কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩২ পিএম

মানবাধিকার প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর অবদান শীর্ষক আলোচনা সভা

মানবাধিকার প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবদান’ শীর্ষক আলোচনা সভা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্র জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এস এম মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউছার আহমদ আযাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ জেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ জামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা লাইস উদ্দিন, মাওলানা আতহার আলী, মাওলানা আবু বকর ছিদ্দিক জিহাদী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন সাইফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাওহীদুর রহমান ফারুকী, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল বাছির সাদী, মাওলানা সায়্যিদ নাজমুল হুদাহ, মাওলানা ইসাম উদ্দিন, মাওলানা আব্দুস সোবহান ও মাওলানা আব্বাস আলী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমাদ আল গাজী।

এ ছাড়া অনুষ্ঠানে যুব জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মুফতি আল আমিন, সদস্য সচিব মুফতি আব্দুল আহাদ খুরশীদী, ছাত্র জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোহা. দিদার আলম, মোহা. আবু রায়হান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহা. আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোহা. আজাহারুল ইসলাম, চৌদ্দশত ইউনিয়ন শাখার সভাপতি মোহা. আবুল হাসান ও রশিদাবাদ ইউনিয়ন শাখার আহ্বায়ক মোহা. জিলহজ্জসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শে মানবাধিকারের গুরুত্ব, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং বর্তমান সমাজে মানবাধিকার রক্ষায় করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

সিয়াম সরিষা
Link copied!