সড়ক দুর্ঘটনায় আহত কৃষক দল নেতাকে দেখতে বাসায় গেলেন এসএস আল হুসাইন সোহাগ

মোঃ লিটন উজ্জামান , ভেড়ামারা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৪ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত কৃষক দল নেতাকে দেখতে বাসায় গেলেন এসএস আল হুসাইন সোহাগ

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল ইসলাম সরকার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও পাশে দাঁড়াতে বাসায় ছুটে যান ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগ। বাসায় গিয়ে তিনি আহত হাসিবুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্ঘটনার বিষয়ে জানতে চান এবং চিকিৎসার বর্তমান পরিস্থিতির খোঁজ নেন।

পাশাপাশি হাসিবুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে তাঁকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসএস আল হুসাইন সোহাগ বলেন, দলের একজন সহকর্মী অসুস্থ হলে তাঁর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি হাসিবুল ইসলামের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও আহত নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

Link copied!