হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের আগমন উপলক্ষে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর ইউনিয়ন শাখা। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্ধারিত সময়ে অনুষ্ঠানস্থলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা গাজীপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও জনসাধারণের নানা প্রত্যাশার কথা তুলে ধরেন। পাশাপাশি এলাকার উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন তারা। দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

আপনার মতামত লিখুন :