পটুয়াখালীর দশমিনায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ নুর ইসলাম ওরফে গৌরা (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার আমতলা বাজারের অদূরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে উপজেলার বগুড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর ইসলামের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পুলিশ আরও জানায়, এলাকায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :