দুর্গাপুরে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজীব আলী , ব্যুরো প্রধান রাজশাহী

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫২ পিএম

দুর্গাপুরে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫-এর সিপিএসসি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কুহাড় গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫-এর সিপিএসসি জানায়, কুহাড় গ্রামের মো. বেলাল হোসেনের টিনশেড বসতবাড়ির পশ্চিম পাশের শয়নকক্ষে অভিযান চালিয়ে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৪০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ও ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারের পর আব্দুল্লাহকে প্রাথমিক চিকিৎসা শেষে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!