কেশবপুরে সবুজের বার্তা ছড়াল আদর্শ যুব কল্যাণ সংঘ

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর (যশোর) সংবাদদাতা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩০ পিএম

কেশবপুরে সবুজের বার্তা ছড়াল আদর্শ যুব কল্যাণ সংঘ

একটি প্রাণ সবুজ হোক আগামী প্রজন্মের প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে আদর্শ যুব কল্যাণ সংঘের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে বৃহস্পতিবার বিকেলে সংগঠনের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন। গাছ লাগাই, পরিবেশ বাঁচাই সবুজ পৃথিবী গড়ি’ স্লোগানকে ধারণ করে উপজেলার আলতাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসা, বিদ্যানন্দকাটি রাজবিহারী মাধ্যমিক বিদ্যালয় এবং বিদ্যানন্দকাটি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাব ও পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মো. আশরাফুজ্জামান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু ছায়া বা ফল দেয় না, এটি মানুষের জীবন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের এমন পরিবেশবান্ধব উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, আজকের রোপণ করা চারা ভবিষ্যতে বড় বৃক্ষে পরিণত হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নির্মল বাতাস ও নিরাপদ পরিবেশ উপহার দেবে। তাই বৃক্ষরোপণকে শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি চারাকে বাঁচিয়ে তুলতে হবে।

আদর্শ যুব কল্যাণ সংঘের সভাপতি মীর আজিজুর রহমান বলেন, তরুণ সমাজকে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমাজ ও পরিবেশের কল্যাণেও এগিয়ে আসতে হবে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করা। আমরা চাই, কেশবপুরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপদ সবুজে ভরে উঠুক। বৃক্ষরোপণ কর্মসূচিতে আদর্শ যুব কল্যাণ সংঘের সহ-সভাপতি মো. সবুজ হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ও রাহিমুল হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান সিদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. টগর মোড়ল, অর্থ সম্পাদক মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ইসমাইল হোসেন হয়েল, সহ-দপ্তর সম্পাদক মো. মিন্টু, প্রচার সম্পাদক মো. তারেক রহমান, শিল্প ও সংস্কৃতি সম্পাদক মো. খালিদ কবির, সমাজকল্যাণ সম্পাদক আবুবকর সিদ্দিক ও ক্রীড়া সম্পাদক মো. ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া মো. শাহিন আক্তার বকুল, হযরত আলী, মো. শুকুর আলী, মো. জিল্লুর রহমান, মো. সাকিব, মো. শাহিন, মো. আশিকুর রহমান, মো. এজাজুল রহমান, মো. রিয়াজুল ইসলাম, মো. ফারুক, মো. মারুফ, মো. জাহাঙ্গীর ও মো. মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ জরুরি। তরুণদের নেতৃত্বে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকলে কেশবপুর আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে। আয়োজকদের প্রত্যাশা, রোপণ করা চারাগুলো বড় হয়ে একদিন সবুজ ছায়াঘেরা পরিবেশ তৈরি করবে, যার সুফল ভোগ করবে আগামী প্রজন্ম।

সিয়াম সরিষা
Link copied!