সখীপুরে অবৈধ তেল মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড, উদ্ধার ৫১৮০ লিটার ডিজেল ও পেট্রোল

ইলিয়াস কাশেম , সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৪:০৩ পিএম

টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে তেল মজুদ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযান চালিয়ে ৫১৮০ লিটার ডিজেল ও পেট্রোল উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা যায়, সখীপুর পৌরসভার পূর্ব দেশ ফিলিং স্টেশনের মালিক আতিকুর রহমানকে অবৈধভাবে তেল বিক্রির দায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে তেল ক্রয় করে মজুদ করার অপরাধে উত্তরা মোড়ের জাহাঙ্গীর ট্রেডার্সের মালিক জাহাঙ্গীর আলমকেও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় জাহাঙ্গীর আলমের দুটি গোডাউন থেকে প্রায় আড়াই হাজার লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সখীপুরের উত্তরা মোড় ও পিচের মাথা এলাকার পূর্ব দেশ ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা।

Advertisement

Link copied!