দিনাজপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নাফিস হাসনাইন , দিনাজপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০৮:৪৫ পিএম

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১৪৩৩ বঙ্গাব্দের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫টি পদের বিপরীতে ৯ জন স্বতন্ত্র প্রার্থীসহ দুটি প্যানেল থেকে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্যানেল দুটি হলো—বিএনপি সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ এবং জামায়াত সমর্থিত ‘সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ’।

শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র হস্তান্তর করেন।

এই প্যানেলের প্রার্থীরা হলেন—সভাপতি পদে মোঃ এমাম আলী, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম-২ ও মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিহুর রহমান ফাতেমী ও মোঃ আজেদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুল হক, পাঠাগার সম্পাদক এস এম মোস্তাকিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না এবং সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মোঃ মাহাবুবুর রহমান মানিক। সদস্য পদে রয়েছেন—রুহিনী কান্ত রায়, মোঃ সামসুদ্দোহা, মোঃ জোবায়ের আল মামুন তুহিন, মোঃ দেলোয়ার হোসেন-৬ ও মোঃ এনামুল হক।

এই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন—সভাপতি পদে এ কে এম রেজাউল কবির চৌধুরী, সহ-সভাপতি খন্দকার মোঃ রমজান আলী ও মোঃ নুর নবী, সাধারণ সম্পাদক আবুল আ'লা মোঃ মাহবুবুর রহমান ভুট্টু, সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম-২ ও মোঃ ইসহাক আলী, কোষাধ্যক্ষ মােঃ আব্দুর রাজ্জাক রাজু, সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ তোজাম্মেল হক বকুল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিনয় কান্তি রায় জীবন এবং পাঠাগার সম্পাদক মোঃ ইকবাল আনসারী। সদস্য পদে রয়েছেন—শারমিন আক্তার সাথী, মোঃ ওবায়দুল্লাহ, মোঃ ফরহাদ, মোঃ জাহিদ হাসান শুভ ও মনোরঞ্জন রায়।

৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—সহ-সভাপতি পদে তহসিনা আকতার দিপলী, সাধারণ সম্পাদক পদে মোঃ খাদেমুল ইসলাম, হাজী মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আতাউর রহমান আতা, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ তোজাম্মেল হক লিটন, মোঃ জাকির হোসেন ও মোঃ মকসেদুর রহমান শাহজাদা, কোষাধ্যক্ষ পদে মোঃ কামরুল হাসান এবং সদস্য পদে মোঃ সাদেকুর রহমান বিপ্লব।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ ইব্রাহীম-১। কমিশনার হিসেবে রয়েছেন মোঃ আইনুল হক-১ ও এ কে এম মঞ্জুর রশীদ রতন। নির্বাচনে মোট ৫৪৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১১ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Advertisement

Link copied!