সেডো'র উদ্যোগে ফুলবাড়ীতে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

জাকির হোসেন , ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০৫:৪৪ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে সামাজিক উন্নয়নমূলক সংগঠন Social Economic Development Organization (SEDO)।

শনিবার দুপুরে উপজেলার এস. এম. দারুস সালাম মাদ্রাসা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান প্রকৌশলী জনাব মোঃ আব্দুস সালাম সুজা।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী আবু মুসা, কোষাধ্যক্ষ প্রভাষক জহুরুল হক বেপারী, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী সরকার এবং হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তুলতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছাগল পালনের মাধ্যমে উপকারভোগীরা ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।

চেয়ারম্যান প্রকৌশলী জনাব মোঃ আব্দুস সালাম সুজা বলেন, "আমরা ইতিপূর্বেও এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে তা চালিয়ে যাব। আমাদের এ উদ্যোগ দেখে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।"

তিনি আরও জানান, উপকারভোগীরা ছাগলের প্রথম বাচ্চাটি পুনরায় অন্যদের মাঝে বিতরণ করবেন এমন একটি শর্ত রাখা হয়েছে। এর ফলে পর্যায়ক্রমে এ কর্মসূচির পরিধি আরও বিস্তৃত হবে এবং অধিক সংখ্যক মানুষ উপকৃত হবে।

Advertisement

Link copied!