টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুব হোসেন।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন তিনি।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট চলছে। অনেক স্টেশনেই সাধারণ গ্রাহকদের জন্য কোনো জ্বালানি মজুদ নেই। এতে যানবাহন চালকসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ফিলিং স্টেশন মালিকরা জানান, ডিপো থেকে জ্বালানি সরবরাহ প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক হলে সংকট কেটে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।
ইউএনও মোঃ মাহবুব হোসেন বলেন, জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :