মানিক’স বায়োলজি’র ১৩২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

আহসান হাবিব শিবলু , গাবতলী (বগুড়া) সংবাদদাতা

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০৫:৫৬ পিএম

বগুড়ার জ্বলেশ্বরীতলার টিটু মিলায়তনে মানিক’স বায়োলজি কর্তৃক আয়োজিত ‘গ্র্যান্ড ফেলিসিটেশন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সারাদেশে মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্সপ্রাপ্ত মোট ১৩২ জন শিক্ষার্থীর অবিস্মরণীয় সাফল্য উদযাপন করা হয় এই অনুষ্ঠানে। এই সফল শিক্ষার্থীদের মধ্যে ৭ জন ঢাকা মেডিকেল কলেজে এবং অন্যান্য কলেজে শিক্ষার্থীরা ২৫তম অবস্থান দখল করেছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়ার সিভিল সার্জন মো: খুরশিদ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিক’স বায়োলজির মেন্টর মো: আমিনুল ইসলাম মানিক। তিনি শিক্ষার্থীদের এই সাফল্যকে তাদের কৃতিত্ব ও অধ্যবসায়ের ফল হিসেবে উল্লেখ করে বলেন, “আজ আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের অসাধারণ সাফল্য উদযাপন করতে এখানে একত্রিত হয়েছি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সারাদেশে মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্সপ্রাপ্ত ১৩২ জন শিক্ষার্থীর এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং স্বপ্নের পরিচায়ক। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিনন্দন জানাই এবং আরও উচ্চশিখরে পৌঁছানোর জন্য উৎসাহিত করি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ মো: নুরে আলম সিদ্দিকী, আর আই কলেজের লেকচারার মো: রাসেল, ডব্লিউ ফিজিক্সের মেন্টর মো: ডাবলু, এবং দেশ টিভির স্টাফ রিপোর্টার সঞ্জু রায়। জয়কলি পাবলিকেশন এই প্রোগ্রামের স্পনসর ছিল। জাহিদ হাসান ও আসাদ রিদ্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ছাত্র-ছাত্রীদের এই সাফল্য উদযাপন করতে মিলায়তনটি আনন্দ ও উৎসাহের পরিবেশে মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা ও অভিভাবকরা একযোগে এই সফলতা উদযাপন করেন এবং তাদের ভবিষ্যৎ কৃতিত্বের জন্য শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন বিনোদনমূলক উপস্থাপনা শিক্ষার্থীদের আনন্দে ভরিয়ে তোলে এবং সমগ্র প্রোগ্রামকে আরও প্রাণবন্ত করে তোলে।

Advertisement

Link copied!