সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে আটক

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ০৩:৩০ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে আটক করে বলে জানা গেছে।

রোববার (১৪ জুন) পুলিশ সদর দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, গত ১২ জুন প্রেরিত একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

এর আগে বিভিন্ন দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে সমন্বিত প্রক্রিয়ায় এই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তবে এ বিষয়ে দুদক, ইন্টারপোল কিংবা সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Advertisement

Link copied!