ইবিয়ান ক্লাব লিমিটেডের মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ০৭:৪২ পিএম

রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের লোটাস লাউঞ্জে শনিবার (২৭ জুন) ইবিয়ান ক্লাব লিমিটেডের উদ্যোগে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে ক্লাবের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় ক্লাবের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক উন্নয়ন এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ইবিয়ান ক্লাব লিমিটেডের সভাপতি, অতিরিক্ত আইজিপি ড. আশরাফ রহমান। তিনি তাঁর বক্তব্যে ক্লাবের ঐক্য, সাংগঠনিক শক্তি এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনসম্পৃক্ত করতে সকল সদস্যকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে সদস্যরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে মতামত আদান-প্রদান করেন। এ সময় তাঁরা ইবিয়ান ক্লাব লিমিটেডের কার্যক্রমকে আরও সমৃদ্ধ, গতিশীল ও জনকল্যাণমুখী করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানটি সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি ক্লাবের ভবিষ্যৎ কর্মকাণ্ডকে আরও বেগবান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

Link copied!