উছমানপুর সার্বজনীন ঈদগাহ মাঠের উন্নয়ন কাজ শুরু, প্রতিমন্ত্রী শরীফুল আলমকে গ্রামবাসীর ধন্যবাদ

মোঃ নাঈমুজ্জামান নাঈম , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ০৭:২৯ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর সার্বজনীন ঈদগাহ মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার সমাধানে উন্নয়ন কাজ শুরু হয়েছে। স্থানীয় সাংসদ ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় মাঠটির উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই ঈদগাহ মাঠে পানি জমে যাওয়ায় ঈদের নামাজসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন করতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে মাঠটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ত।

উন্নয়ন কাজ শুরু হওয়ায় উছমানপুর গ্রামের বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, কাজ শেষ হলে ঈদসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আরও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করা সম্ভব হবে। গ্রামবাসীরা প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে মাঠের চারদিকে সীমানা দেয়াল ও একটি দৃষ্টিনন্দন প্রবেশ গেট নির্মাণ করে এটিকে আধুনিক ঈদগাহ হিসেবে গড়ে তোলা হবে।

 

স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাঠটির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Advertisement

Link copied!