খন্দকার সেলিম রেজা: নরসিংদীতে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Endurance Test-PET) সম্পন্ন হয়েছে।
রবিবার (২৮ জুন) নরসিংদী জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের ১,৬০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প অনুষ্ঠিত হয়। নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি বিশেষ পুলিশ সুপার (এসবি) ঢাকা এম এম মাহমুদ হাসান পিপিএম (বার), পিএসসি। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরাও শারীরিক পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন।
পরীক্ষা চলাকালে পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক বলেন, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে পরিচালিত হবে। তিনি চাকরিপ্রত্যাশীদের প্রতারক ও দালাল চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৯ জুন পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিংসহ শারীরিক সক্ষমতা পরীক্ষার পরবর্তী ধাপে অংশ নিতে হবে।
আপনার মতামত লিখুন :