বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা বাজারে ডাকাতির প্রস্তুতিকালে মো. আলহাজ্ব ফকির (২৭) নামে এক ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে আমতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকদিন ধরে ডাকাতির ঘটনা ঘটছে। শনিবার দিবাগত গভীর রাতে ৭-৮ জনের একটি ডাকাত দল মহিষকাটা বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় স্থানীয় জনতা টের পেয়ে ধাওয়া করে আলহাজ্ব ফকিরকে ধরে ফেলে। অপর ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
রবিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদে আলহাজ্ব ফকির ডাকাতির প্রস্তুতির কথা এবং তার সঙ্গে কারা জড়িত ছিল তা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় ডাকাতি প্রস্তুতির মামলা হয়েছে।
আটক আলহাজ্ব ফকিরের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শম্বুকাঠি গ্রামে। তার বাবার নাম মো. রাসেল ফকির।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব আলী বলেন, "আলহাজ্ব ফকির ডাকাতির প্রস্তুতি এবং তার সঙ্গে কারা জড়িত ছিল তা স্বীকার করেছে। আগামীকাল সোমবার তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।"
আপনার মতামত লিখুন :