মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করল ৪ ভাই

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ০৮:২২ এএম

ময়মনসিংহ নগরীতে এক নারীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর চার ছেলের বিরুদ্ধে অভিযুক্ত যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ দুই ভাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

গতকাল সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোডসংলগ্ন ৩৬ বাড়ি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব আহমেদ রুবেল (৩৫) আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব আহমেদ রুবেল আকুয়া ৩৬ বাড়ি কলোনির একটি ভাড়া বাসায় বন্ধুদের সঙ্গে বসবাস করতেন। ওই বন্ধুরা সম্পর্কে আপন ভাই। অভিযোগ রয়েছে, গত শুক্রবার তিনি বন্ধুদের মাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী নারীর চার ছেলে একসঙ্গে তাঁর বাসায় গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, ঘটনাটির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। ইতোমধ্যে দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!