কুমিল্লার তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামে নিজ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত হাসর মিয়া (৫০) পেশায় একজন অটোরিকশাচালক।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে তিতাস থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ১০ মে অভিযুক্ত প্রথমবার তার ১৮ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন। পরে চলতি বছরের ১ জুলাই আবারও জোরপূর্বক তাকে ধর্ষণের অভিযোগ ওঠে।
পরবর্তীতে ভুক্তভোগী তরুণী বিষয়টি তার মাকে জানান। এরপর তিনি গোপনে পুলিশকে অবহিত করলে তদন্ত শুরু হয়। তথ্যদাতার সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিরুল হক বলেন, রোববার ভুক্তভোগী ও তার মা থানায় অভিযোগ করেন যে, অভিযুক্ত ব্যক্তি নিজ মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছেন। অভিযোগ পাওয়ার পর থেকেই তাকে গ্রেফতারের চেষ্টা শুরু হয়। পরে সোমবার বিকেলে উত্তর আকালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, মামলার পর মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :