জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোনা ১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামালের অনুকুলে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার অন্তর্গত প্রায় পঞ্চাশটি প্রতিষ্ঠানে এ সামগ্রী বিতরণ করা হয়।
এ সব ক্রীড়া সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুঁইয়া, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল ইসলাম রিপন, সদস্য শামীম আহমেদ সহ উপজেলার ক্রীড়া প্রতিনিধি, উপজেলার বিভিন্ন ক্লাব ও স্কুল-কলেজের ক্রীড়া সংশ্লিষ্ট শিক্ষকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিকগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ খান বলেন, যে এলাকার যুবসমাজ সংস্কৃতি চর্চা ও খেলাধুলায় মগ্ন থাকবে ওই এলাকা সকল দিক দিয়েই উন্নত এলাকা হিসেবে খ্যাতি লাভ করবে। যুব সমাজকে সংস্কৃতি ও খেলাধুলায় মগ্ন রাখতে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের এই উদ্দ্যেগ সত্যিই প্রসংশার দাবী রাখে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, মাননীয় ডেপুটি স্পীকার সারের চেষ্টায় অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোটিং ক্লাব গুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে স্পীকার সারের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী উপজেলার বিভিন্ন নির্বাচিত ৫৫টি প্রতিষ্ঠান, স্থানীয় ক্রীড়া ক্লাব এবং স্পোটিংক্লাব ও সংগঠকদের মাঝে বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :