কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ডেপুটি স্পীকারের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ০৪:২০ পিএম

কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ডেপুটি স্পীকারের অংশগ্রহণ

ফাইল ফটো

তোবারক হোসেন খোকন, নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি বাদ জোহর জাতীয় সংসদ সচিবালয় মসজিদে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দোয়া ও মোনাজাতে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবন ‍উৎসর্গকারী ব‌্যক্তিবর্গের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ সময় দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ, জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মোঃ আবু রায়হান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মিলাদ মাহফিলে সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!