মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমীন কবির। রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মতবিনিময়কালে সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমীন কবির ভূমিসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ভূমি অফিসের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বেদখল হওয়া খাল ও খাসজমি উদ্ধার, অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সাংবাদিকরা ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, দালাল চক্রের দৌরাত্ম্য, ভূমি-সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতা এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানির বিষয়গুলো তুলে ধরেন। এ সময় এসিল্যান্ড এসব সমস্যা সমাধান এবং অনিয়ম-দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ভূমিসেবা সংক্রান্ত অনিয়মের তথ্য তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক কালের কণ্ঠের মোবারক হোসেন, সদস্য সচিব ও আজকের পত্রিকার সুজন মোল্লা, শীর্ষ নিউজের জসিম উদ্দিন সরকার, দৈনিক জনকণ্ঠের হাবিবুর রহমান রাজিব, বাংলা টিভির রেজাউল করিম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ বিপ্লব, দৈনিক জাতীয় খবরের ইমরান হোসেন ও আনন্দ টিভির মোশারফ হোসেন মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সদস্য মুভি বাংলা টিভির ছানোয়ার হোসেন, দৈনিক সকালের সময়ের মিজানুর রহমান, তরুণকণ্ঠের মাহমুদুল হাসান, দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, জিএম টিভির আব্দুল গফুর ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুর রহমান। এছাড়াও দৈনিক আলোকিত সকালের সোহেল রানা, নববাণীর কামরুল হাসান ও ভোরের আওয়াজের সানাউল্লাহ সাকিব উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :