বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে মাদক ও সামাজিক অবক্ষয় রোধে জনসমাবেশ

এম কে আই জাবেদ , মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০২ পিএম

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে মাদক ও সামাজিক অবক্ষয় রোধে জনসমাবেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় দাখিল মাদ্রাসা মাঠে মাদক ও সামাজিক অবক্ষয় রোধে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সমাজ সংস্কার ফোরামের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, মাদকমুক্ত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে আইন সংশোধন করে কঠোর শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি জাতীয় সমাজ সংস্কার ফোরামের মাধ্যমে দেশের সর্বত্র সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জন, বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, দিঘীরপাড় দাখিল মাদ্রাসার সভাপতি সাইফুদ্দিন আহমেদ তুহিন, সৈয়দপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মজিবুর রহমান, বাংলাদেশ ইসলামিক যুব কাফেলার উপদেষ্টা ডা. মোহাম্মদ মোশারফ হোসেন, মাওলানা সাজ্জাদ হোসেন ফারুকী, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সমাজসেবক আইয়ুব খান এবং বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মালেক। বাংলাদেশ ইসলামী যুব কাফেলার সভাপতি মাওলানা সাইদুল ইসলাম আল আমিন ও মীর জাকির মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দিঘীরপাড় দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল খায়ের মো. ইয়াহিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আমিনুল এহসান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মেহেদী হাসান, হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, মো. জসিম উদ্দিন, মাওলানা রুহুল আমিন আফসারী, নুরুল ইসলাম, মাওলানা আব্দুল বাসির ও ইয়ার হোসেন সরকারসহ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বক্তারা মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সিয়াম সরিষা
Link copied!