মোহাম্মদ আইয়ুব ,মাতামুহুরী : কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের কাকারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রী নিখোঁজ হয়েছে। গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার পর থেকে তারা আর বাড়ি ফেরেনি। নিখোঁজ দুই শিক্ষার্থী হলো কাকারা বটতলী এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাহাদুরের মেয়ে তসলিমা আক্তার এবং মোক্তার আহমেদের মেয়ে জান্নাতুল ফেরদৌস।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে দুই ছাত্রী বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে লিপিবদ্ধ করে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।নিখোঁজ দুই শিক্ষার্থীকে কেউ কোথাও দেখে থাকলে অথবা তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৮৮৫-৬১৩৪৩৬ অথবা ০১৮২৪-৩৪৩২৬০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :